নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসছেন তারেক রহমান

২৮ মার্চ ২০২৬, ০৫:১০ PM
সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসছেন তারেক রহমান

সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসছেন তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় সদর দপ্তরে যাবেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদ রনি। তিনি জানান, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিক কাজে আসছেন, এ ঘোষণা ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। শনিবার সকাল থেকেই ধীরে ধীরে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এলাকায় সাধারণ নেতাকর্মীদের আনাগোনা শুরু হয়। দুপুরের পর থেকেই আস্তে আস্তে তাদের উপস্থিতি বাড়তে থাকে। বিকালের দিকে নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে সাধারণ নেতাকর্মীদের প্রচণ্ড ভীড় দেখা যায়। এসব নেতাকর্মীরা আড্ডার মুডে সময় কাটানোর পাশাপাশি দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের সর্বোচ্চ নেতার আগমনে নিজেদের উচ্ছাস প্রকাশ করছেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা জাতীয় দিবসে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান যখন মঞ্চ ছাড়ছিলেন, তখন মিলনায়তনে থাকা নেতাকর্মীরা স্লোগান স্লোগানে মুখরিত করে তোলে।

উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে হঠাৎ তিনি ফিরে মঞ্চে থাকা ডায়াসে গিয়ে হাস্যেজ্জ্বল কণ্ঠে মাইকে ঘোষণা দেন, আগামীকাল (আজ শনিবার) নয়াপল্টন কার্যালয়ে যাব। সেখানে উপস্থিত হয়ে অফিস কার্যক্রম পরিচালনা করব। সেখানে তোমাদের দেখতে চাই। দেখব কারা কারা আসো।

তার এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন। এদিকে, প্রধানমন্ত্রীর নয়াপল্টনে আগমনের বিষয়টি শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, প্রায় দেড়যুগ লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। পরে গেল ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠন করে। বিএনপি চেয়ারম্যান দলের সংসদীয় কমিটির বৈঠকে প্রথমে সংসদীয় দলের নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যানের আগমনে গণমাধ্যমকর্মীদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ট্রাকের ব্যবস্থা রাখবে। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন জানিয়েছেন।

শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু, জিহবায় গভীর ক্ষত
  • ১৩ মে ২০২৬
হলে যাওয়ার সময় জাবি ছাত্রীকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণের …
  • ১৩ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের ফরম পূরণ শুরু আজ…
  • ১৩ মে ২০২৬
গুচ্ছের পছন্দক্রমসহ ভর্তি আবেদন শেষ আজ, বিশেষায়িত পরীক্ষার …
  • ১৩ মে ২০২৬
সাপের ছোবলে শিশুর মৃত্যু
  • ১৩ মে ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকাসহ যেসব এলাকায়
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9