কাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন তারেক রহমান

২৭ মার্চ ২০২৬, ০৬:০৯ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ০৬:১০ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © ফাইল ফটো

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (২৮ মার্চ) তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন বলে নিজেই জানিয়েছেন। তবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান কখন যাবেন তা জানাননি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় মঞ্চ থেকে নামতে নামতে মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান এ কথা জানান। 

যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন, নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সরগরম করে তোলে পুরো মিলনায়তন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে থাকেন, ‘আগামীকাল নয়া পল্টন অফিসে যাবো আমি। আমি তোমাদের দেখতে চাই।’

এর আগে বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবিসহ দলের সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। দলের চেয়ারম্যান তারেক রহমান ছিলেন আলোচনা সভার প্রধান অতিথি।

পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9