‘বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া’, বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

২৭ মার্চ ২০২৬, ১০:২৮ AM
বিএনপি নেতা এস এম ফোরকান

বিএনপি নেতা এস এম ফোরকান © ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের কর্ণফুলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে বক্তব্য দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন এক বিএনপি নেতা। এ সময় মঞ্চে উপস্থিত সংসদ সদস্য তার বক্তব্য সংক্ষিপ্ত করতে বলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট এস এম ফোরকান। অনুষ্ঠানে তিনি বলেন, মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা ঐতিহাসিক সত্য। প্রথমে নিজের ভাষায় ঘোষণা দিলেও পরে রাজনৈতিক নেতাদের পরামর্শে সেটি সংশোধন করে বঙ্গবন্ধুর পক্ষে বক্তব্য প্রচার করেন বলে মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বক্তব্য চলাকালে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম দৃশ্যত বিরক্তি প্রকাশ করেন এবং বক্তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করার অনুরোধ জানান।

বক্তব্যে অ্যাডভোকেট ফোরকান আরও বলেন, মেজর জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের সাহসী সেনানায়ক। তার আদর্শ অনুসরণ করতে পারা নিজের জন্য গর্বের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে গণমাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যথাযথ গুরুত্ব দেওয়া হতো না।

এদিকে কর্ণফুলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলমসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথকভাবে দিবসটি পালন করা হয়।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬