আওয়ামী লীগ নেতার কারামুক্তির মিলাদে অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

২৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৯:০০ PM
আওয়ামী লীগ নেতার কারামুক্তির মিলাদে অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

আওয়ামী লীগ নেতার কারামুক্তির মিলাদে অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দুলাল মিয়ার কারামুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির স্থানীয় নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

হাজী দুলাল মিয়া দীর্ঘ ৪৬৭ দিন কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পান। তার মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাব্বির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তবে আওয়ামী লীগ নেতার আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি নেতাদের উপস্থিতি ভালোভাবে নেননি দলটির ত্যাগী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ ও ‘দলীয় আদর্শের পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতাকর্মী অভিযোগ করেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় না থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম বিভিন্ন অজুহাতে নিজেকে আড়ালে রেখেছিলেন। এমনকি তিনি অসুস্থতার অজুহাতে হাসপাতালে অবস্থান করতেন বলেও দাবি করেন তারা। পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে তার ‘সমঝোতার রাজনীতি’র অভিযোগও তুলেছেন কেউ কেউ।

তাদের মতে, আওয়ামী লীগের একজন নেতার ব্যক্তিগত আয়োজনে বিএনপির শীর্ষ নেতাদের এভাবে উপস্থিত হওয়া দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ত্যাগী কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকেই মনে করছেন, এ ধরনের ঘটনাগুলো দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ১৩ বৈশ্বিক ‘টার্গেটের’ তালিকা …
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ও এককালীন যত টাকা…
  • ১২ জুলাই ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ১২ জুলাই ২০২৬
বাঁচানো গেলো না পাহাড় থেকে পড়ে গুরুতর আহত মা হাতিটিকে
  • ১২ জুলাই ২০২৬
৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষা সম্মেলন আগামী বুধবার, প্রধান অতিথি প্রধানমন…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence