এলাকা ছাড়া আ.লীগ চেয়ারম্যানকে ফেরানোর দাবি বিএনপি নেতার

২৩ মার্চ ২০২৬, ১১:১৯ AM
আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, বিএনপি নেতা মুফতি শফিকুল ইসলাম ডালিম

আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, বিএনপি নেতা মুফতি শফিকুল ইসলাম ডালিম © টিডিসি ফটো

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এলাকা ছাড়া আওয়ামী লীগের এক নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে দায়িত্বে ফেরানোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

দাবিটি তুলেছেন উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম ডালিম।

জানা যায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মামলা ও মবের আশঙ্কায় বহরা ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন এলাকা ছাড়া রয়েছেন। তিনি মাধবপুর প্রেসক্লাবেরও সদস্য।

রোববার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শফিকুল ইসলাম ডালিম লেখেন, ‘বহরা ইউনিয়নের গতি ফিরিয়ে আনতে চেয়ারম্যান আলাউদ্দিনকে তার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হোক। তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি।’

তার এ বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শফিকুল ইসলাম ডালিম বলেন, ‘যদি প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া আওয়ামী লীগের নেতা আরিফুর রহমানের সঙ্গে কাজ করতে পারেন, তাহলে আমরা কেন আলাউদ্দিন চেয়ারম্যানের পক্ষে কথা বলতে পারব না? তিনি একজন ভালো মানুষ। আমার এই বক্তব্যের কারণে দলীয় চাপ আসতে পারে, তবুও সত্য কথা বলব।’

এদিকে মাধবপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম বলেন, ‘আমাদের উপজেলায় মিথ্যা মামলা বা মব কালচারের স্থান নেই। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। কাউকে অন্যায়ভাবে দায়িত্ব থেকে দূরে রাখা উচিত নয়।’

বর্তমান প্যানেল চেয়ারম্যান ও বহরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদ মিয়া বলেন, ‘আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমাকে অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করছি। দলগতভাবে কাউকে বৈষম্য করা হচ্ছে না।’

ট্যাগ: হবিগঞ্জ
ঢাকা বিভাগের ৭ জেলায় পাসের হার ৫০-এর নিচে, রাজধানীতে ৮০ ছুঁ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিদেশের ৮ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ২৩০ জন, জিপিএ-৫ ও পাস কতজ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে এইচএসসি রেজাল্টে পাসের হারে সবার নিচে ঝালকাঠি
  • ৩১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ম্যাপিং পুরস্কারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিট…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আগামীকাল, করবেন যেভা…
  • ৩১ অক্টোবর ২০২৬
জানুয়ারিতে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজম…
  • ৩১ অক্টোবর ২০২৬