হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা

২১ মার্চ ২০২৬, ১০:৫২ PM
আ.লীগ-বিএনপি মিলন মেলা

আ.লীগ-বিএনপি মিলন মেলা © টিডিসি ফটো

হবিগঞ্জের মাধবপুরে ঈদ উপলক্ষে আয়োজিত একটি প্রীতি কাবাডি (হাডুডু) ম্যাচকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের অংশগ্রহণে মিলনমেলার আবহ সৃষ্টি হয়েছে, যা রাজনৈতিক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের নজর কেড়েছে।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন উপজেলার বহড়া ইউনিয়নের গিলাতলী গ্রামের আখড়ার পাশের মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে নাসিরনগর উপজেলা থেকে আগত একটি দল এবং স্থানীয় গিলাতলী এলাকার একটি দল অংশ নেয়।

খেলার আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক বিভাজন ভুলে বিভিন্ন দলের নেতাদের কেউ অতিথি, কেউবা ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে দেখা যায়। আনন্দঘন পরিবেশে তারা একসঙ্গে সময় কাটান এবং খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া। একই সারিতে বসে খেলা উপভোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানসহ আরও অনেকে।

স্থানীয়দের মতে, এমন দৃশ্য বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইতিবাচক বার্তা দেয়। তারা মনে করছেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এলাকার জন্য আশাব্যঞ্জক।

তবে এ পরিস্থিতিতে একটি প্রশ্নও সামনে এসেছে—যেখানে বিভিন্ন দলের নেতারা একসঙ্গে চলাফেরা ও অংশগ্রহণ করতে পারছেন, সেখানে বহড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আলাউদ্দিন কেন স্বাভাবিকভাবে এলাকায় চলাচল করতে পারছেন না।

এ প্রসঙ্গে ফরিদ মিয়া বলেন, 'উর্ধ্বতন নেতৃত্বের নির্দেশনা রয়েছে—সবাই মিলেমিশে চলার। এখানে নেতিবাচক কিছু দেখছি না।'

অন্যদিকে, মো. আলাউদ্দিন অভিযোগ করে বলেন, 'চেয়ারম্যান পদ পাওয়ার পর থেকেই আমি নানা সমস্যার মুখে পড়েছি। অন্যরা নির্বিঘ্নে চললেও আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমি এর সুষ্ঠু সমাধান চাই।'

উপজেলা বিএনপির নেতা মিনহাজ উদ্দিন কাসেদ বলেন, 'ঈদের মতো আনন্দের সময়ে রাজনৈতিক নেতাদের একসঙ্গে বসে খেলা উপভোগ করাটা স্বাভাবিক। তবে কোনো অপরাধ থাকলে সেটি দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।'

ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত এই কাবাডি ম্যাচ স্থানীয়দের মধ্যে নতুন করে সহাবস্থান ও সম্প্রীতির প্রত্যাশা জাগিয়েছে।

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9