আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে: নাসিরুদ্দিন পাটওয়ারী

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ PM
 বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ১১ দলের বিক্ষোভে কথা বলছেন নাসিরুদ্দিন পাটওয়ারী

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ১১ দলের বিক্ষোভে কথা বলছেন নাসিরুদ্দিন পাটওয়ারী © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই তোমরা চাও ভোট ডাকাতি করতে। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১১ দলীয় ঐক্যের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। 

এনসিপি নেতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে, জনগণের সামনে যারা ভোট ডাকাত, তাদেরকে উন্মোচন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করেছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। জনগণের সামনে আমরা বিরোধীদল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব। কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে হিসাব নেব। ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে। আমরা তাদের কাছ থেকে সব বুঝে নেব ইনশাআল্লাহ।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে তিনি বলেন, ‘প্রশাসনের কাছে আহ্বান জানাব, আপনারা দ্রুতগতিতে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয়, সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নয়। এখন সময় এসেছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’

নাসিরুদ্দিন বলেন, ‘সংস্কারের সময় আমাদের নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল। বলা হয়েছিল ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি। এখন সময় এসেছে কোনো নয়-ছয় চলবে না, সংস্কারের জন্য জনগণ যে হাতে ম্যান্ডেট দিয়েছে,  তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, যেই বোনদের ওপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙ্গা হয়েছে, প্রত্যেকটির হিসাব বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ।

চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9