টাকা বিতরণের সময় দুই ছাত্রদলকর্মী আটক, মুচলেকায় ছাড়

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ PM
আটক দুই ছাত্রদলকর্মী

আটক দুই ছাত্রদলকর্মী © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় ছাত্রদলের দুই কর্মীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা করে অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাছৌ গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়ার ছেলে ছাত্রদল কর্মী আরাফাত হোসেন বিজয় ও আরেক ছাত্রদল কর্মী মিথিলকে আটক করেন স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। আটকের খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটোরা গ্রামে টাকা ও ভোটার স্লিপসহ দুই বিএনপি নেতাকে আটক করে স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা। তারা হলেন, গুণবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।

জামায়াত নেতা-কর্মীদের অভিযোগ, সকালে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটোরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। ওই সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে ২০০ টাকা নোটের দুটি বান্ডেল পাওয়া যায়। ‎এ বিষয়ে উপজেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মনজুর আহম্মদ শাকি বলেন, আটককৃত দুই বিএনপি কর্মীকে ভবিষ্যতে আর অনিয়ম করবে না বলে স্বীকারোক্তি দিলে ছেড়ে দেওয়া হয়।

‎তবে বিষয়টি অস্বীকার করে গুনবতী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। এরা দুইজন সকালে চায়ের দোকানে অবস্থান করছিল। তাদেরকে ওখান থেকে আটক করে নিয়ে ভিডিও করে প্রচার করা হচ্ছে। তারা কোথাও টাকা নিয়ে ভোট কিনতে যায় নাই।

চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার সরালো প্রক্টরিয়াল বডি, পুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9