ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে মঞ্জুরুল মুন্সীকে তলব

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ PM
মঞ্জুরুল আহসান মুন্সী

মঞ্জুরুল আহসান মুন্সী © সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোটারদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে সশরীরে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার মধ্যে তাকে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এই আদেশ জারি করেন। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

আরও পড়ুন: আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরে নয়, নেতৃত্বেও থাকবেন: জামায়াত আমির

জানা গেছে, গত সোমবার রাতে দেবীদ্বার উপজেলার বাকসার গ্রামে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের (ট্রাক প্রতীক) সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে বিতর্কিত মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’ এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটি জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের ভীতি প্রদর্শনের বিষয়ে মঞ্জুরুল মুন্সীর দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির মূল প্রার্থী থাকলেও ঋণখেলাপির দায়ে উচ্চ আদালত ও আপিল বিভাগ থেকে তার প্রার্থিতা বাতিল হয়। এরপর বিএনপি এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয়। বর্তমান এই আসনে মূল লড়াই হচ্ছে ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি প্রতীক) এবং বিএনপি সমর্থিত জসিম উদ্দিনের (ট্রাক প্রতীক) মধ্যে। এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা) এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬