সারজিস আলমকে সমর্থন দিল ইসলামী আন্দোলন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ PM
সরাজিস আলম ও হাত পাখার লোগো

সরাজিস আলম ও হাত পাখার লোগো © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর উপজেলা) নিজেদের কোনো প্রার্থী না থাকায় ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন সারজিস আলম। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা তাকে সমর্থনের বিষয়ে জানান। বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের লোকজনকে সারজিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে দেখা গেছে। 

ইসলামী আন্দোলনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী না থাকায় নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। যেহেতু তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, এজন্য এই আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষেই তারা স্বতস্ফূর্তভাবে কাজ করবেন।

পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, ‘পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী নেই। এজন্য জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এবং ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী আমরা তার পক্ষেই কাজ করছি।’

ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9