জামায়াত আমিরের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ধানের শীষের পোস্টার টাঙানোর অভিযোগ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ AM
নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

নির্বাচনী ক্যাম্প ভাঙচুর © সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে মিরপুর-১৩ এর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জামায়াতের এই ভোটার ক্যাম্পটিতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং পাশের ড্রেনে ফেলে দেওয়া হয়। পরে ওই ক্যাম্পের জায়গায় বিএনপি প্রার্থীর ধানের শীষের পোস্টার ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন: ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে: আহমাদুল্লাহ

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গভীর রাতে একদল দুর্বৃত্ত জামায়াত ইসলামীর এই ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। তারা ক্যাম্পের চেয়ারগুলো চুরি করে নিয়ে যায় এবং নির্বাচনী ব্যানার ও আনুষঙ্গিক সরঞ্জাম ছিঁড়ে ড্রেনে ফেলে দেয়। হামলাকারীরা চলে যাওয়ার সময় ক্যাম্পের স্থানে তিনটি ‘ধানের শীষ’ প্রতীকের ব্যানার লাগিয়ে দিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, পাশের এলাকায় অন্যান্য প্রার্থীর ক্যাম্প অক্ষত থাকলেও কেবল জামায়াতের ক্যাম্পটিই বেছে বেছে হামলা করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন চাই। কিন্তু কেউ যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় কিংবা আমাদের কাজে বাধা দেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬