আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরে নয়, নেতৃত্বেও থাকবেন: জামায়াত আমির

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ PM
জামায়াত আমির আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

আমারা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরেই সীমাবদ্ধ থাকবেন না; বরং সমাজের মূলধারার নেতৃত্বেও সগৌরবে অংশ নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। 

জামায়াতের আমির বলেন, মা-বোনেরা উৎসবের সাথে সদলবলে ভোটকেন্দ্রে আসুন। ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের ক্ষমতায়ন করুন। যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগত থেকে রাজনীতি- সবখানেই তাঁদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। 

নারীদের অধিকার রক্ষার লড়াইয়ে সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হোন।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬