বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ PM
এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি

এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি © সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আধা ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তার সহকারীসহ দুজনকে আটকের পর কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, বিকেলে জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় লক্ষীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপিপ্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।

881
এ্যানি চৌধুরীর সঙ্গে তার সহকারী ও খালাত ভাই বদরুল আলম শ্যামল

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, এ ঘটনায় সহকারীসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। একই সঙ্গে আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬