কিছু সরকারি কর্মকর্তা একটি পক্ষকে জেতাতে চেষ্টা করছে: জামায়াত আমির

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কিছু সরকারি কর্মকর্তা ভোট কারচুপি করে একটি পক্ষকে জেতাতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা-১৩ আসন ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা মামুনুল হকের জনসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ভোট কারচুপির উদ্দেশ্যেই ভোট কেন্দ্রের আশপাশে মোবাইল ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আজকের মধ্যে এই বিধি বাতিল না করলে কালকেই জড়িত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে মাঠে নামবে জামায়াতসহ ১১ দল। স্বৈরাচারের এসব দোসর অতীতে ক্ষমা পেলেও এবার পার পাবে না।নির্বাচনে ভরাডুবির হতাশা থেকেই চোরাই পথে ক্ষমতায় আসার পাঁয়তারা চলছে। জনগণকে সতর্ক পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ। 

মামুনুল হকের জন্য ভোট চেয়ে জামায়াত আমির বলেন, ঢাকা-১৩ আসনে রিকশাই এগারো দলের প্রতীক, জনগণের প্রতীক। এটি জুলাই আকাঙ্ক্ষার প্রতীক, তরুণ প্রজন্ম ও নারী সমাজের প্রতীক এবং আধিপত্যবাদ বিরোধী প্রতীক। আপনারা আল্লামা মামুনুল হককে রিকশা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আল্লাহর রহমতে এবং জনগণের ভালোবাসায় ১১ দল বিজয়ী হলে ঢাকা-১৩ আসনবাসী একজন সাহসী ও মর্যাদাবান অভিভাবক পাবে ইনশাআল্লাহ।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9