বিএনপিতে যোগ দিলেন দাঁড়িপাল্লায় ভোট চাওয়া আওয়ামী লীগ নেতা

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
বিএনপিতে যোগ দিলেন দাঁড়িপাল্লায় ভোট চাওয়া আওয়ামী লীগ নেতা

বিএনপিতে যোগ দিলেন দাঁড়িপাল্লায় ভোট চাওয়া আওয়ামী লীগ নেতা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার শুরুতে কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নির্বাচনী প্রচারণায় গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমেদ মজুমদার। এবার বিএনপিতে ঘটা করে যোগ দিয়েছেন তিনি। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউনিয়ন চেয়ারম্যান।

গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) চৌদ্দগ্রামের মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় উজিরপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী কামরুল হুদার নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

আওয়ামী লীগ নেতাদের দাবি সালাহউদ্দিন আহমেদ মজুমদার আগে বিএনপি করতেন। মাঝে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এখন আবার বিএনপিতে ফিরেছেন। এ ব্যাপারে তারা ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’ বলে মন্তব্য করেন।

সালাউদ্দিন আহমেদ মজুমদার গণমাধ্যমে বলেন, আমি বিএনপির লোক। বিএনপির সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মধ্যখানে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ দিয়েছিল, কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দেইনি।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী সমাবেশে আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের পক্ষে ভোট চেয়েছিলেন তিনি। বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9