রাতে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন একমাত্র হিজড়া প্রার্থী

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ AM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন রংপুর-৩ (সদর-মহানগর) আসনের (হিজড়া) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর নূরপুরে সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে হিজড়া জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি তোলেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে দীর্ঘদিন পিছিয়ে থাকা নারী জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে নারীরা সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। ৫০টি সংরক্ষিত আসনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সংরক্ষিত আসন দেওয়া হয়নি। নারীদের পাশাপাশি হিজড়া সম্প্রদায়সহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি। আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আমাদের প্রান্তিকতা থেকে মুক্তি দেওয়া হোক।

তিনি আরও বলেন, আমাকে ভুল বুঝবেন না, কষ্ট পাবেন না। আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপোস করে না। এটি কোনো বিদায় নয়; এটি বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ়, নীতিগত ও শান্তিপূর্ণ অবস্থান। একই সঙ্গে আমার এই যৌক্তিক দাবির পক্ষে সংহতি জানিয়ে আমার হাতকে শক্তিশালী করবেন, যাতে করে হিজড়া জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন রানী। মনোনয়ন না পাওয়ায় পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি। তখন প্রায় ২৪ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

রানী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান, বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ এখন মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9