‘প্রিয় তারেক রহমান’ সম্বোধন করে জামায়াত আমিরের ওপেন ডিবেটের আমন্ত্রণ 

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ PM
জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি সম্পাদিত

এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘প্রিয়’ ও ‘মাননীয়’ সম্বোধন করে জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাবলিক প্ল্যাটফর্মে (ওপেন ডিবেট) আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। যেখানে দুজন জাতির সামনে তাদের নিজ নিজ দলে ইশতেহার উপস্থাপন করে জনগণকে সিদ্ধান্ত নিতে দেওয়ার কথা বলছেন তিনি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকের এক পোস্টে ডা. শফিকুর রহমান এই আহ্বান জানান।

পোস্টের শুরুতে তারেক রহমানকে ‘প্রিয়’ ও ‘মাননীয়’ সম্বোধন করে জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লেখেন, প্রিয় মাননীয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই (সরকারের) বৈধতা আসে। ন্যায্যতা এবং জনসাধারণের আস্থা ছাড়া, কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না।

পোস্টে তিনি লেখেন, জুলাই বিপ্লবের পর আমাদের তরুণদের প্রতি আমাদের কর্তব্য হল রাজনীতি সভ্য এবং অ-সংঘাতমূলক হতে পারে তা দেখানো। আসুন আমরা মিডিয়া এবং জনসাধারণের নজরদারির সামনে দাঁড়াই এবং ভবিষ্যতের শাসনব্যবস্থার মান নির্ধারণ করি যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ।

‘‘আপনি এখন আপনার পরিকল্পনা শুরু করেছেন, আমি আপনাকে একটি সরাসরি আলোচনার জন্য একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারি এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে পারি।’’

পোস্টের শেষে তিনি লেখেন, আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সকলেই জনগণের ইচ্ছাকে সম্মান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে বিভিন্ন প্ল্যাটফর্মে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন ডিবেট নিয়ে আলোচনা চলে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক পোস্টে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডিবেটের প্রস্তাব বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিবেচনা করা উচিৎ বলে মনে করেন। রাজনীতিবিদদের জবাবদিহি বাড়ানোর জন্য এটি করা প্রয়োজন বলে মত তার।

পরে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেন, ডাকসুর পক্ষ থেকে আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশের যারা সামনে প্রধানমন্ত্রী হতে চায়, তাদেরকে নিয়ে একটা পলিসি ডিবেট করব। দুইপক্ষের দুইজন আসবে, তারা তাদের কথাগুলো বলবে আমরা জামায়াতের আমিরকে সপ্তাহখানেক আগে বিষয়টি নিয়ে এপ্রোচ করলে উনি সেখানে আসার সম্মতি দিয়েছেন। সম্মানিত তারেক রহমানকেও আমরা বলেছিলাম যে আপনি আসবেন কিনা, তিনি এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেন নাই।

ফরহাদ আরও বলেন, যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাতে পারবেন, সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলে এই শাসন করতে আপনি যোগ্য।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9