ঝালকাঠি-২ আসন

‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি’

৩১ জানুয়ারি ২০২৬, ০২:৫০ PM
ইসলামি আন্দোলন বাংলাদেশে

ইসলামি আন্দোলন বাংলাদেশে © সংগৃহীত

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী ভোটাধিকার হরণ নিয়ে কড়া মন্তব্য করেছেন। 

শনিবার (৩১ জানুয়ারী) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি। দাফন আমার মাদ্রাসার পাশে। আমার নেতাকর্মীরাও প্রস্তুত রেখেছেন, আবার কেউ কেউ ১০ তারিখের আগেই কাফনের কাপড় ক্রয় করে রাখবেন। দেখি ঝালকাঠি-২ আসনে কেমনে ভোটাধিকার হরণ করা হয়।’

ডা. সিরাজুল ইসলাম সিরাজীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও ভোটাধিকার হরণের আশঙ্কার প্রতিফলন হিসেবে দেখছেন।

আরও পড়ুন: তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

ইসলামি আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. সিরাজুল ইসলাম সিরাজী দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি নির্বাচনী মাঠে নেমে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। তার বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ এবং ভোটাধিকার রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তাই উঠে এসেছে বলে মনে করছেন তারা।

এবিষয়ে ঝালকাঠি-২ আসনে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী বলেন, আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ একটি দল ভোটারদের মাঝে আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এলাকায় আমার পক্ষে প্রচারনা চালাতে দেওয়া হচ্ছে না বিভিন্ন সময় আমার কর্মীদের হুমকি দেওয়া হয়। 

ফিলিপািইনে প্রশিক্ষণের সময় দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
  • ২৪ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি এভারকেয়ার হাসপাতালে, আবেদন ১২ নভেম্বর প…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্র…
  • ২৪ অক্টোবর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশ বল প্রয়োগ করলে বলা হয় ফ্যাসিস্ট, না করলে বলে দুর্বল:…
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
  • ২৪ অক্টোবর ২০২৬