শেরপুরে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল

২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ PM
শ্রীবরদী সরকারি কলেজ মাঠে মাওলানা রেজাউল করিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

শ্রীবরদী সরকারি কলেজ মাঠে মাওলানা রেজাউল করিমের প্রথম জানাজা অনুষ্ঠিত © ভিভিও থেকে নেওয়া

শেরপুরে বিএনপি নেতাকর্মীদের হামলায় নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের জানাজায় ঢল নেমেছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শুরু হওয়ার আগেই ঝিনাইগাতি ও শ্রীবরতি উপজেলা থেকে হাজার হাজার জনতা উপস্থিত হন। 

জানা গেছে, জামায়াত নেতা রেজাউল করিমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে শেরপুরের শ্রীবরদীতে নিয়ে আসা হয়। প্রথম জানাজার পর রাত আটটায় গোপালখিলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। 

এদিকে শেরপুরের ঘটনায় ওসি ও ইউএনওকে প্রত্যাহার করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। জামায়াত নেতার নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : শেরপুরের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার

পুলিশ সুপার মো. কামরুল ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন ভিডিও ক্লিপ বিশ্লেষণ করা হচ্ছে। এসব ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘পুলিশ তদন্ত করছে। যারা দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ কাউকে হয়রানি করা হবে না।’

উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাসনের আয়োজনে সংসদ নির্বাচনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম ও বাজারে এ সংঘর্ষ হয়। এতে শ্রীবরদী জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা গেছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। রাত সাড়ে ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9