বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল

২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৬ AM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ছবি

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি ওই দিন হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দানে) নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশটি মূলত ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা থাকলেও ওই দিনে উড়োজাহাজের টিকিট না পাওয়ায় তারিখ একদিন পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সমাবেশ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।

রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান (মিনু) বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছিলেন। কোনো অন্য সমস্যা নেই, শুধু ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশ একদিন পিছিয়েছে।”

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬