মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী

১৭ জানুয়ারি ২০২৬, ০২:১৬ PM
মো. আশরাফ উদ্দিন

মো. আশরাফ উদ্দিন © সংগৃহীত

নির্বাচন কমিশনের ৮ম দিনের আপিল শুনানিতে নরসিংদী-৫ আসনের বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের ৮ম শুনানিতে এসে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

আশরাফ উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আপিল করা হয়েছিল যে, ‘আমার একটা তারিখ ভুল’ ছিল৷ আসলে এটা খুবই নগণ্য ভুল। এ বিষয়টি আমরা স্বীকার করে নিয়েছিলাম এবং দরখাস্ত করেছিলাম। সম্মানিত রিটার্নিং কর্মকর্তা এটা জেলা থেকে গ্রহণ করে আমার বৈধতা দিয়েছিলেন। এখানে আপিল শুনানিতে এসে নির্বাচন কমিশনার ও তার সদস্যরা আমার এটাকে আবার বৈধ ঘোষণা করেছে। এখন আমি আবার বৈধতা পেলাম। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় আছে। আমাদের এলাকার ৬ অঞ্চলে পঞ্চাশ ভাগ লোকজন এখনো বাড়িঘরে থাকতে পারছেন না। কারণ সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারের কাছে আহ্বান জানাই। 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬