ছাত্রশক্তির কমিটি

আমি জিয়ার আদর্শে বিশ্বাসী, ক্লিয়ারেন্স না নিয়েই আমাকে কমিটিতে রাখা হয়েছে

০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ PM
ফিরোজ আহম্মেদ হীরা

ফিরোজ আহম্মেদ হীরা © সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার ১ ঘন্টা না পেরোতেই সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফিরোজ আহম্মেদ হীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে জাতীয় ছাত্র শক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে জামালপুর জেলা শাখার ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার অল্প সময়ের মধ্যেই নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নবগঠিত কমিটিতে আমিনুল ইহসানকে আহ্বায়ক, আহাদ হোসেনকে সদস্য সচিব এবং ফিরোজ আহম্মেদ হীরাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।

পদত্যাগের ব্যাখ্যায় ফিরোজ আহম্মেদ হীরা বলেন, আমি মতাদর্শিক ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং উল্লেখ্য উক্ত কমিটি বিষয়ে আমাকে পূর্বে থেকে কোন কিছু না জানিয়ে এবং আমার  পক্ষ থেকে কোন ধরনের ক্লিয়ারেন্স না নিয়েই কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এই প্রেস রিলিজ এর মাধ্যমে জানাচ্ছি যে জাতীয় ছাত্র শক্তির জামালপুর জেলার উপরোক্ত কমিটির সাথে আমার কোন ধরনের সম্পর্ক নাই এবং আমি উপরোক্ত কমিটির এবং সকলের উপর সম্মান রেখে অনুরোধ করছি যেন আমাকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফিরোজ রহমান হীরা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই কমিটি সম্পর্কে কিছুই জানতাম না। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটি দেখে বিস্মিত হই। আমাকে না জানিয়ে পদ দেওয়া হয়েছে বলেই সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছি।

উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়ে ২১ দিন কারাভোগ করেন ফিরোজ রহমান হীরা। সরকার পতনের পর তিনি মুক্তি পান।

তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950