দুই সাংগঠনিক ইউনিটসহ এনসিপির ৬ সেলের দায়িত্বে আসিফ মাহমুদ

০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির লোগো

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা মহানগরের দুটি সাংগঠনিক ইউনিটসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬টি সেলের দায়িত্ব পেয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ২৯ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবে দায়িত্ব পান। এনসিপির মুখপাত্র হিসেবে নিম্নোক্ত সেল এবং সাংগঠনিক ইউনিট সমূহের দায়িত্ব তাঁর কার্যপরিধির আওতাভুক্ত থাকবে।’

সেলগুলো হল— মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল এবং রিসার্চ ও পলিসি সেল। এ ছাড়াও ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ দুটি ইউনিটও তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে বলে জানানো হয়েছে এই নোটিশে। অবিলম্বে এই নোটিশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950