পদত্যাগপত্র এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি : আখতার

০৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ PM
আখতার ও এনসিপির পদত্যাগ করা নেতাদের একাংশ

আখতার ও এনসিপির পদত্যাগ করা নেতাদের একাংশ © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন। আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
 
আখতার বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা।
 
তিনি বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু আমরা তা এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে। 

তিনি আরও বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা।
 
এসময় ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিষয়ে আখতার বলেন, ভেনেজুয়েলার ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি বহির্ভূত৷ পৃথিবীর প্রতিটি দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিৎ।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9