জামায়াত-এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, যা বললেন আখতার

০৫ জানুয়ারি ২০২৬, ১০:৩০ AM
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করে আসন ভাগাভাগির আলোচনা এগিয়ে চললেও নির্বাচনে জিতলে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে কোনো ফয়সালা এখনো হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য-সচিব আখতার হোসেন।

গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে আখতার হোসেন বলেন, তাদের মনোযোগ এখন শুধু নির্বাচনের দিকে।

জামায়াতের সঙ্গে জোটে এনসিপি ৩০টি আসন পাচ্ছে বলে খবর ছড়িয়েছে। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে আখতার হোসেন বলেন, আসন বণ্টনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা চলমান।

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ার পর জামায়াতের সঙ্গে জোট গড়ার কারণ ব্যাখ্যা করে আখতার হোসেন জানা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কারণে জোটে গিয়েছেন তারা। জুলাই সনদ অনুসারে সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে, তা এনসিপির একার পক্ষে সম্ভবপর হবে না, তাই তারা সমমনা দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন।

এ জোট ভোটে জিতে যদি সরকার গঠন করে, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির সদস্যসচিব বলেন, এ নিয়েও তাদের আলোচনা অব্যাহত আছে। আলোচনা শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আপাতত নির্বাচনী বৈতরণি পার করতে চান তারা।

 

জামায়াত-বিএনপিতে থাকা শরিকসহ ৭ ইসলামী দলের নতুন জোটের আভাস,…
  • ১৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ১৭ জুলাই ২০২৬
দোয়া করেও কেন পূরণ হয় না সব চাওয়া? কোরআন-হাদিসের আলোকে ব্যা…
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ফকল্যান্ডস ব্যানার কাণ্ডে নড়েচড়ে বসছে ফিফা
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবিতে জামালপুরে ছাত্রশিবিরের বি…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence