জামায়াতের আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল

০৪ জানুয়ারি ২০২৬, ১০:৩১ PM
মাসুম মোস্তাফা

মাসুম মোস্তাফা © সংগৃহীত

মামলা সংক্রান্ত জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুম মোস্তাফার মনোনয়ন বাতিল করা হয়েছে। 

রবিবার (৪ জানুয়ারি) বিকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন।

তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের সময় মাসুম মোস্তাফা একটি মামলার রায়ের বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা বিভ্রান্তিকর হলে সেটি অবৈধ হিসেবে গণ্য হয়। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, তবে নির্বাচন আইন অনুযায়ী এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। ফলে আপাতত মাসুম মোস্তাফার মনোনয়নপত্র অবৈধ হিসেবে বিবেচিত হলেও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি চ্যালেঞ্জ করা যেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে মাসুম মোস্তাফা বলেন, আমার একটি তথ্যগত ভুলের কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এ ভুলটি ইচ্ছাকৃত নয়। সোমবার থেকেই মনোনয়নের বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল প্রক্রিয়া শুরু করব। আশা করি, আমার মনোনয়ন বৈধতা ফিরে পাব।

একইদিন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম সালেহীর মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়।

দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম
  • ১৭ নভেম্বর ২০২৬
ভোলা জেলা যুবদলের সভাপতি ফখরুল, সম্পাদক মনির
  • ১৭ নভেম্বর ২০২৬
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে হত্যার হু…
  • ১৭ নভেম্বর ২০২৬
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬