আমজনতার তারেকের বাড়ি-গাড়ি-নগদ টাকা কিছু নেই

০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM
তারেক রহমান

তারেক রহমান © টিডিসি ফটো

ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে হলফনামাও জমা দিয়েছেন তারেক।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী। তার নামে গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট কিছুই নেই। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা তারেক ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকার সম্পদ দেখিয়েছেন। হাতে নগদ একটি টাকাও নেই তারেক রহমানের।

হলফনামা অনুযায়ী, ব্যবসায় তারেক রহমানের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। ডাচ বাংলা ব্যাংকে তার নামে ৮ হাজার ৮৫৫ টাকা জমা আছে। শেয়ারবাজারে তার কোনো বিনিয়োগ নেই। এমনকি তারেক রহমানের নামে কোনো ধরনের যানবাহন নেই। তারক রহমান ও তার স্ত্রীর নামে এক ভরি সোনাও নেই। তার নামে কোনো আগ্নোস্ত্র, বিমা, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদও নেই।

ইসিতে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী। তার নামে ইলেকট্রিক পণ্যও নেই। শুধু তাই নয়, কৃষিজমির পাশাপাশি এক শতক অকৃষি জমিও নেই। তার এক টাকা ঋণও নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুসারে তিনি মাত্র ৫ হাজার টাকার আয়কর জমা দিয়েছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-১২। তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত আসনটি নানা সমস্যায় জর্জরিত। এই আসন থেকেই সংসদ সদস্য হতে চান আমজনতার তারেক।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬