২৫ ভরি গহনার মূল্য ৪০ হাজার টাকা দেখালেন বিএনপি নেতা

০১ জানুয়ারি ২০২৬, ০৮:২১ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ PM
মীর শাহে আলম

মীর শাহে আলম © ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম ২৫ ভরি গহনার ক্রয়কালীন মূল্য ৪০ হাজার টাকা দেখিয়েছেন। একইসঙ্গে তার স্ত্রীর নামে থাকা ২০ ভরি গহনার মূল্য ৪৫ হাজার টাকা দেখানো হয়েছে। এসব গহণা দান, উপহার এবং উত্তরাধীকার সূত্রে তিনি পেয়েছেন বলে জানিয়েছেন। 

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-২ আসন থেকে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী মীর শাহে আলমের নগদ অর্থ রয়েছে ৩ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৯৪৫ টাকা।  তার স্ত্রীর নামে রয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৭৭৮ টাকা। 

আসবাবপত্রের মধ্যে ৪টি খাট, ৩টি সোফা সোফা-৩টি, আলমিরা-৪টি, টেবিল-৩টি, ড্রেসিং টেবিল-১টি, ফাইল কেবিনেট-১টি, চেয়ার-২০টি। এসব আসবাবপত্রের ক্রয়কালীন মূল্য ৭০ হাজার টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

রাজধানীর তেজগাঁও ৪/বি এলাকায় ৯০০ স্কয়ার ফিটের একটি জায়গা রয়েছে। যার ক্ররকালীন
মূল্য ২৬ লাখ ৩৪ হাজার ২৪০ টাকা। এছাড়া বগুড়ায় বিআরটিসি মার্কেট ১৪৪ স্কয়ার ফিটের একটি দোকান রয়েছে। যার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা দেখানো হয়েছে।

ঢাকার মিরপুর হাউজিং লিমিটেড এ ১১৫০ এবং ১৪৫০ স্কয়ার ফিটের দুটি ফ্ল্যাট রয়েছে। যার ক্রয়মূল্য ৫৭ লাখ ৬৪ হাজার টাকা। প্রায় ১৪ কোটি টাকা ঋণ রয়েছে জেলা বিএনপির এ নেতার।

সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9