১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ PM
নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান © সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর– নয়াপল্টন কার্যালয়ে আজ সোমবার বিকেলে (২৯ ডিসেম্বর) তার প্রথম আগমন। এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউর বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্য রওনা করেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকাল ৪টায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব  রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬