নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত

২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ AM
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনেই বিকল্প প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বগুড়া, দিনাজপুর ও ফেনীর ওই আসনগুলোতে খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি আজ সোমবার বিকল্প প্রার্থীদের মনোনয়নও জমা দেওয়ার কথা রয়েছে। 

বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর সংকটময় শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে বিকল্প হিসেবে রাখা হয়েছে। বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দলের উচ্চপর্যায়ের নির্দেশনায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে, নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে জয় নিশ্চিত করতে শেষ মুহূর্তে দলের অন্তত ১৫টি আসনের প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। মূলত মাঠপর্যায়ের জরিপ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনা করেই ধানের শীষের প্রার্থীদের ক্ষেত্রে এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দলটির পক্ষ থেকে চূড়ান্তভাবে সব গুছিয়ে নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি বিকল্প প্রার্থীরাও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। দলের হাই কমান্ডের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে সংশ্লিষ্ট প্রার্থীরা জানিয়েছেন।

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ডজনখানেক শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার দাবি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9