‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব’

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বাংলাদেশের সবাইকে আস সালাম আলাইকুম জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসে নির্বাসিত জীবন থেকে আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র আমাদের নেতা জননন্দিত নেতা দেশ নায়ক তারেক রহমান অবশেষে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাই। তাকে সালাম জানাই। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়ে দেয়া বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এসময় নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিট ও আশপাশের এলাকা। চারদিকে তুমুল উচ্ছ্বাস দেখা যায়। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে নির্বাচনে আমরা জয়ী হব।

ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে হাসিনার ফ্যাসিবাদী প্রতিহিংসার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারেননি। তাকে ফিরতে দেয়া হয়নি। অবশেষে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দিয়ে হাসিনার পতন ঘটিয়ে তিনি দেশে ফিরেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করে সরকার গঠন করে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা চাই। 

ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে আয়োজিত হলো বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাসিক ভাতাসহ ১৭ ইন্টার্ন নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খণি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের যেসব কাগজপত্র পাঠাতে হবে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9