সুরা আল ইমরানের আয়াত দিয়ে তারেক রহমানের স্ট্যাটাস

২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ PM
এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট যাচ্ছেন তারেক রহমান

এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট যাচ্ছেন তারেক রহমান © সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার পর কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চের দিকে যাওয়ার সময় পবিত্র কোরআনের একটি সূরার আয়াতের বাংলা অনুবাদ লিখে স্ট্যাটাস দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ পোস্ট দেন তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ। আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া স্ট্যাটাসটি পবিত্র কোরআনের সুরা আল ইমরান ২৬ নং আয়াতের বাংলা তরজমা।

চুয়েটের সাবেক উপাচার্য ড. সায়েমের পক্ষে ১২ আন্তর্জাতিক বিশ্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬