সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ

১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ PM
খালিদ মাহমুদ চৌধুরী বাড়িতে অগ্নিসংযোগ

খালিদ মাহমুদ চৌধুরী বাড়িতে অগ্নিসংযোগ © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮ টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার তার গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।

একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ সংযোগ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়িরই আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও বোচাগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ফোন রিসিভ করেননি।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬