উদীচীর কেন্দ্রীয় অফিসে আগুন, সেনা মোতায়েন

১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ PM
উদীচীর কেন্দ্রীয় অফিসে আগুন

উদীচীর কেন্দ্রীয় অফিসে আগুন © সংগৃহীত

তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭.৪২ মিনিটের দিকে এই আগুন লাগানোর ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তোপখানা রোডের উদীচী অফিসে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি নিয়ন্ত্রণে ৪টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে জনবল নিয়োগ, আবেদন যেভাবে
  • ২৭ নভেম্বর ২০২৬