সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাজধানীর প্লাস্টিকের গোডাউনের আগুন নির্বাপণ

১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ PM
প্লাস্টিক গোডাউনে আগুন

প্লাস্টিক গোডাউনে আগুন © সংগৃহীত

রাজধানীর লালবাগের ইসলামপুরের চেয়ারম্যান ঘাটে প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, বুধবার দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে লালবাগ ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। 

পরবর্তীতে হাজারীবাগের দুটি ও পলাশী থেকে দুটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে হাজারীবাগ সদরঘাট এবং সদর ঘাট নদী ফায়ারিং স্টেশন সহ আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৩ ঘণ্টায় ১১ ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন। 

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগামী কাল তদন্ত কমিটি গঠন হবে।

ট্যাগ: আগুন
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬