গাজীপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ AM
গাজীপুরের বাসন থানা বিএনপির মশাল মিছিল

গাজীপুরের বাসন থানা বিএনপির মশাল মিছিল © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি থেকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে বাসন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল মশাল মিছিল করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাত ৭টায় জয়দেবপুরের চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে অংশ নেন বিএনপি নেতা মো. খায়রুল ইসলাম, নজরুল ইসলাম ও আলমগীর হোসেনসহ কয়েকশ নেতাকর্মী।

তারা অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় পুরো দল ও দেশবাসী উদ্বিগ্ন থাকলেও একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে গাজীপুর-১ আসনে একজন ‘বিতর্কিত’ নেতাকে মনোনীত করেছে। ওই নেতার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে বলেও তারা জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা পূর্বে ঘোষণা করা মনোনয়ন বাতিল করে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬