হাদি ও এরশাদউল্লাহর ওপর গুলির ঘটনায় কাল দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক বিএনপির

১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

২৪ এর গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসীদের গুলির ঘটনার প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশে এই বিক্ষোভ মিছিল হবে।

শুক্রবার বিকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা চলাকালে তাৎক্ষণিক এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলটির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, একটি অবাদ নির্বাচনের মধ্যদিয়ে দেশ শান্তিপূর্ন একটি অগ্রযাত্রাকে ব্যহত করতে নীলনকশার অংশ হিসেবে আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীকে ও কিছুদিন আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদউল্লাহকে গুলি করে আহত করা হয়েছে।

এসবের প্রতিবাদে এই যে গুলি করছে, এরা কারা; তাদের খুঁজে বের করার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়ে রিজভী বলেন, অবিলম্বে এই দূষ্কৃতিকারীরা কারা, তদন্তের মাধ্যমে তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই কারণেই আমাদের এই কর্মসূচি পালন করা হবে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬