বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)

বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) © সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির কথা জানান।

রিজভী বলেন, জাতীয় জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন সামনে রেখে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা এবং মহান বিজয়ের চেতনা স্মরণে দলীয়ভাবে এসব কর্মসূচি পালন করা হবে।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দলীয় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই দিন বেলা আড়াইটার দিকে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।

এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল ৭টার মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

পরে সকাল ৯টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন তারা।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিপ্রা…
  • ১০ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিল, ফেরাতে বিবৃতি রাকসু হল…
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬