‘ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না’

০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

লন্ডনে থাকা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার বাংলাদেশে ফেরার কথা থাকলেও তিনি আসেননি। এমনকি সম্প্রতি তার মা ও দলটির চেয়ারপার্সন বেগম খালেনা জিয়ার সংকটাপন্ন মুহূর্তেও দেশে ফেরার গুঞ্জন উঠলেও আসেননি তারেক রহমান। 

এ অবস্থায় তার দেশে না ফেরার পেছনে দেশে-বিদেশের নানা ষড়যন্ত্রের কথা উঠছে বিভিন্ন মহলে।তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে জানিয়েছেন, বিএনপি গণতন্ত্রের বিষয়ে কখনোই আপোষ করেনি। তাই ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না। এটা ভাবার কোনরকম অবকাশ নেই।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপার্সন অফিসে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমানও।

সভায় মির্জা ফখরুল আরও বলেন, সামনের নির্বাচনে আমাদের পূর্ণ জয় নিশ্চিত করতে হবে। যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।

এদিকে বিজয়ের মাস চলতি ডিসেম্বরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন জানিয়ে দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান দেশে বিজয়ীর বেশে ফিরবেন। কারণ এই দেশটা স্বাধীন। তিনি দেশে প্রশ্নবিদ্ধভাবে দেশে আসবেন না। উনি সাবলীলভাবে দেশে আসবেন। আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্ট…
  • ১১ নভেম্বর ২০২৬
ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950