বিএনপি থেকে কপাল খুলল না স্নিগ্ধের!

০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ PM
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © ফাইল ফটো

বিএনপি থেকে ঢাকা-১৮ আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) এমন গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। গুঞ্জন উঠা সেই আসনসহ ৩৬টি প্রার্থীর তালিকা ঘোষণা করেছে দলটি। 

আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় দেখা গেছে, ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।

দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে বেশ সরব ছিলেন স্নিগ্ধ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া থেকে শুরু করে সরাসরি এলাকায় প্রচারণা সবক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি চোখে পড়েছে। ঢাকা-১৮ আসনটি আগে থেকেই ফাঁকা রাখা ছিল, যা তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছিল। তবে শেষ পর্যন্ত দলের ঘোষিত তালিকায় তার নাম না থাকায় সেই জোরালো গুঞ্জন সত্যি হয়নি। 

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বললেন আইজেনকোট
  • ২৮ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকট…
  • ২৮ অক্টোবর ২০২৬
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬