বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে চান হিরো আলম

০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০২ PM
সিএমএম আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন

সিএমএম আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন © টিডিসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়তে চান কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)। আজ বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, আমি রাজনীতির সঙ্গে আছি দীর্ঘদিন ধরে। আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করব। যেহেতু আমি কোন দলের নই সেজন্যই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। 

এসময় তিনি বলেন, আমি এর আগে ঢাকা থেকে নির্বাচন করেছি। কিন্তু আমি নির্বাচনে জয়ী হওয়ার পরেও আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে। এবারের নির্বাচনে আমি স্বচ্ছতা চাই।

হিরো আলম বলেন, রাজনৈতিকভাবে যখন আমাকে কেউ হারাতে পারে না, তখন আমাকে ঘায়েল করার জন্য উল্টো পালটা বিভিন্ন মামলা দিয়ে দেয়। এসময় তিনি বলেন, আমি বেগম খালেদা জিয়াকে দেখতে যাইনি। কিন্তু তার জন্য দোয়া করেছি।

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬