খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধানরা

০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ PM
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া © ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে হাসপাতালে দেখতে যান তারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় বলা হয়, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ আজ রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন।

জানা গেছে, রাত ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন।

কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। আর সর্বশেষ বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে প্রবেশ করেন। 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬