এভারকেয়ার হাসপাতালের সামনে জোরদার নিরাপত্তা, ব্রিফ কিছুক্ষণ পর

০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ AM
এভারকেয়ার হাসপাতালের সামনে জোরদার নিরাপত্তা

এভারকেয়ার হাসপাতালের সামনে জোরদার নিরাপত্তা © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালের মূল ফটকের দুই পাশে পুলিশ ব্যারিকেড বসানো দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখতে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।

এ দিকে এদিন দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে ব্রিফ করবেন, দলীয় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে কথা বলবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ব্যারিকেড বসানো হয়। হাসপাতালের আশপাশে পুলিশের উপস্থিতি রয়েছে যাতে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা যায় এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা যায়।

এর আগে, সোমবার রাতেই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বের হয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল।

রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ অক্টোবর ২০২৬