খালেদা জিয়ার শারীরিক অবস্থা আনুষ্ঠানিকভাবে জানাবে বিএনপি

০২ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ AM
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া © ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও শারিরীক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে বিএনপি। দলীয় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে কথা বলবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে ব্রিফ করবেন তিনি।

আরও পড়ুন: দেশবাসীর সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বর্তমান পরিস্থিতি ও মেডিকেল বোর্ডের মতামতসহ প্রয়োজনীয় তথ্য বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলনে।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬