খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ন‌রেন্দ্র মো‌দির পো‌স্ট

০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ PM
খালেদা জিয়া ও ন‌রেন্দ্র মো‌দি

খালেদা জিয়া ও ন‌রেন্দ্র মো‌দি © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সা‌বেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ক‌রে‌ছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি। খালেদা জিয়ার শারীরিক এই সংকট মুহূ‌র্তে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ব‌লেও জানান তি‌নি।

আজ সোমবার (১ ডি‌সেম্বর) রা‌তে এক্স হ‌্যা‌ন্ডে‌লে (সাবেক টুইটার) এক পো‌স্টে ভার‌তের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনা ক‌রেন।

পো‌স্টে ন‌রেন্দ্র মো‌দি লি‌খে‌ছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মোদি আরও বলেন, তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬