খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে ছাত্রদল

০১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাত থেকে খালেদা জিয়া এ অবস্থায় গেছেন বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে তিনি এ কথা জানান।

এ অবস্থায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেছেন বলে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950