নরসিংদীতে সারোয়ার তুষারের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৫ PM
সারোয়ার তুষারের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার আগে ও পরের দৃশ্য

সারোয়ার তুষারের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার আগে ও পরের দৃশ্য © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও শাপলা কলি প্রতীক থেকে নরসিংদী-২ আসনের এমপি প্রার্থী সারোয়ার তুষারের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে সারোয়ার তুষার নিজেই এ অভিযোগ তোলেন।

জানা গেছে, সারোয়ার তুষার নরসিংদী-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রচার কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছেন। এ প্রেক্ষিতে তার প্রচারের জন্য নরসিংদী জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আওলাদ হোসেন জনি গত ২৪ নভেম্বর নির্বাচনী এলাকায় নির্দিষ্টসংখ্যক ব্যানার টানান। আজ মঙ্গলবার গিয়ে দেখা যায়, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। সেই ছিঁড়ে ফেলা ব্যানারগুলোর মধ্যকার একটি ব্যানারের অবস্থা জানিয়ে ফেসবুক পোস্ট করেন সারোয়ার। তার দাবি, টার্গেট করে করে প্রতিনিয়ত তাদের ব্যানার ছিঁড়ে ফেলছে দুর্বৃত্তরা।

ফেসবুক পোস্টটিতে দেখা যায়, গত ২৪ নভেম্বর একটি বিলবোর্ড স্ট্রাকচারে টানানো এবং ২৫ নভেম্বর ছিঁড়ে ফেলা ব্যানারের ছবি শেয়ার করেছেন সারোয়ার তুষার। এ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, এই খালি বোর্ডটিতে আমার একটা ব্যানার ছিল। রাতের অন্ধকারে এটি ছিঁড়ে ফেলা হয়েছে। পলাশে আমার একটা পোস্টারও অক্ষত নাই, সমস্ত পোস্টার টার্গেট করে করে ছিঁড়ে ফেলা হচ্ছে।

তিনি আরও লেখেন, প্রতিদিনই একটা বিশেষ দলের কর্মী সমর্থকদের কমেন্টে বলতে দেখি, জামানত নাকি হারাব! তো জামানত হারাবে এমন প্রার্থীর ব্যানার পোস্টার আপনাদের ছিঁড়তে হচ্ছে কেন? এগুলো ধীরে ধীরে আপনাদের রাজনৈতিক পরাজয় নিশ্চিত করছে। পোস্টার-ব্যানার ছিঁড়বেন, মানুষের হৃদয়ে স্থান পাব।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950