এনসিপির পদে সারোয়ার তুষার পুনর্বহাল, শোকজ নোটিশ প্রত্যাহার

২৩ আগস্ট ২০২৫, ১১:৫২ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৭ AM
সারোয়ার তুষার ও এনসিপি লোগো

সারোয়ার তুষার ও এনসিপি লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সংগঠনের সকল কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে সংগঠনটি। একইসঙ্গে তার বিরুদ্ধে পূর্বে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ১৭ জুন স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী সারোয়ার তুষারকে নৈতিক স্থলনের অভিযোগে কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তিনি দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির বরাবর লিখিত জবাব দাখিল করেন।

দলীয় পর্যবেক্ষণে একান্ত ব্যক্তিগত যোগাযোগের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায়বিচারের স্বার্থে গভীরভাবে বিশ্লেষণ করা হয়। ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে শোকজ নোটিশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস এনসিপির সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এর মধ্যে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন, নরসিংদীর পদযাত্রায় অংশগ্রহণসহ সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখেন।

সার্বিক বিবেচনায়, লিখিত জবাব ও আলামতের ভিত্তিতে দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার পর তাকে পুনরায় সংগঠনের সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়।

একেকটি মৃত্যু, একেকটি স্বপ্নের সমাপ্তি—১০ মাসে ৭ শিক্ষার্থী…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আবেদন ২৫ অক্…
  • ১৩ অক্টোবর ২০২৬
নাহিদ রানার চোটের রহস্য উন্মোচন
  • ১৩ অক্টোবর ২০২৬
প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬