সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২২ নভেম্বর ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৬ AM
এস. এম. আমজাদ হোসেনের দাফনের পূর্বে সেনাবাহিনী গার্ড অফ অনার প্রদর্শন

এস. এম. আমজাদ হোসেনের দাফনের পূর্বে সেনাবাহিনী গার্ড অফ অনার প্রদর্শন © সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য এস. এম. আমজাদ হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তার দাফনের পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী গার্ড অফ অনার প্রদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, মরহুম আমজাদ হোসেন মানুষ হিসেবে অনেক উচ্চমানের মানুষ ছিলেন। ভূমিহীন কৃষকদের অধিকার রক্ষায় সবসময় তিনি সোচ্চার ছিলেন। 

আরও পড়ুন : ভুমিকম্পে আহত ঢাবি শিক্ষার্থীদের সেবা নিয়ে আবিদ-মিনহাজের পাল্টাপাল্টি স্ট্যাটাস

মরহুম বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেন পটুয়াখালী-২ আসনের 'মাথাল' প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ছিলেন ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ডায়রিয়া জনিত রোগে অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে তাকে শেখ হাসিনা (লেবুখালী) ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনিজনিত জটিলতার বিষয়টি সামনে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। পরে ঢাকা রওনা হলে বরিশাল পৌঁছানোর আগে পথেই তিনি অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কেমন ছিল এমপিওভুক্ত শিক্ষকদের ৮ম পে স্কেলের পরিপত্র
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে এফিডেভিট, বাবা-ছেলের ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬