সালাহউদ্দিনের বিপক্ষে লড়তে চান ঢাবির তারই বিভাগের শিক্ষক

২০ নভেম্বর ২০২৫, ১০:০১ PM
বাম থেকে সালাহউদ্দিন আহমদ ও অধ্যাপক ড. মাইমুল আহসান খান

বাম থেকে সালাহউদ্দিন আহমদ ও অধ্যাপক ড. মাইমুল আহসান খান © সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. মাইমুল আহসান খান। এদিকে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী।

অধ্যাপক ড. মাইমুল আহসান খান বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগংয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

অধ্যাপক ড. মাইনুল আহসান খান তেহরানের ইমাম সাদিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিকী আদালতের বিচারকদের একজন ছিলেন যেখানে মায়ানমারের রাষ্ট্রপ্রধান অং সান সু চিকে তার দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধনে সমর্থনের অভিযোগে পনের বছরের কারাদণ্ড দেয়া হয়। তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের একজন সাবেক ফেলো, যাকে ২০১২ সালে আইআইই-স্কলার রেসকিউ ফান্ড বিশ্বের নিগৃহীত হওয়া অন্যতম একজন একাডেমিক হিসেবে আখ্যায়িত করে।

অধ্যাপক মাইনুল আহসান খান পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার কোন পদ পদবি ছিল না।

২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950